চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং চুক্তি হয়েছে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। কোন চাপে পরে নয়, দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কঠোরভাবে এসব দমন করবে।’
 
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শেষে দেশে পৌঁছে এ কথা জানান তিনি।
 
 
মাহদী আমিন বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।
 
উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
 
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর সফরে দেশের আত্মমর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাড্ডা ও সালমান মুক্তাদিরের অফিসে হামলা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকারের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
পূর্বকোণ/নুসরাত
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট