চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকদের

শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিকের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২:০৭ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ কর্মসূচিতে দুই শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাবেন।

 

এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যান এবং দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে অবস্থান নেন।

সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে অনুষ্ঠিত ওই পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন। মৌখিক পরীক্ষা শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছিল।

চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন নির্বাচিত প্রার্থীরা। বিভিন্ন জেলায় নিয়োগপত্র বিতরণ শুরু হলে একদিকে অনেকের অপেক্ষার অবসান হয়, অন্যদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

পূর্বকোণ/মিফতা

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট