চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি
ছবি : সংগৃহীত

অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ৭:৫০ অপরাহ্ণ

এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। অক্টোবর মাসের জন্য আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা, যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এদিকে এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

পূর্বকোণ/পারভেজ

 

শেয়ার করুন