গাজীপুরে তুরাগ নদীতে নৌকায় বসে জুয়া খেলার সময় পুলিশ আতঙ্কে পানিতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ যুবক মোয়াজ্জেম হোসেন (৪৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে মহানগরীর কড্ডা এলাকায় তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোয়াজ্জেম হোসেন গাজীপুর মহানগরীর খালিশাবর্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে একটি চক্র তুরাগ নদীর কাউলতিয়া, কারখানা বাজার, কড্ডা ও আশপাশের এলাকায় নৌকায় বসে জুয়া ও মাদকের আড্ডা চালিয়ে আসছে। পুলিশ বিভিন্ন সময় […]