চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দিল্লিতে আন্দোলনকারী তরুণদের সমর্থন জানালেন রাহুল গান্ধী

দিল্লিতে আন্দোলনকারী তরুণদের সমর্থন জানালেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২৬ | ৭:১৮ অপরাহ্ণ

দিল্লিতে আন্দোলনরত তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল তরুণদের।
 
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সেখানে কাউকে জড়ো হতে দেয়নি। কোনো বিক্ষোভকারী যেন বিক্ষোভ স্থলে পৌঁছাতে না পারেন সেজন্য হাজার হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়। তারা লোহার ব্যারিকেড দেওয়াসহ অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি করেন।
 
এছাড়া গণহারে তাদের গ্রেপ্তার করা হয়। এমন অবস্থায় রাহুল তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন।
 
তিনি সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ হয়ে লিখেছেন, “সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন, আমাদের সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং আমরা পিছিয়ে যাব না।”
 
তিনি আরও লিখেছেন, “আমার কথা লিখে রাখুন, আমাদের যে তথ্যের দরকার তা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব। আমরা ভারতীয়দের বাক স্বাধীনতাকে রক্ষা করব। আমরা একই সঙ্গে নিশ্চিত করব, গত ১৫-১৬ বছরে ভারতে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হবে না।”
 
তরুণদের প্রতি সমর্থন আছে উল্লেখ করে রাহুল গান্ধী বলেছেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”
 
ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম মুছে দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। যা এখন তীব্র থেকে তীব্র হচ্ছে।
 
সূত্র: এনডিটিভি
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট