মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১০ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী আয়োজন করা হয়।
এসময় কুয়েটের গবেষকরা বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল উৎপাদনের প্রযুক্তি, গবেষণার অগ্রগতি ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পটি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী এবং এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কেও অবহিত হন।
“প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।”
প্রকল্পটির গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের অধ্যাপক মো. খালেকুজ্জামান মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রদর্শনীতে দেখা যায়, হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন প্রযুক্তিতে মানববর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে তৈরি হচ্ছে বায়োক্রুড বা জৈব অপরিশোধিত তেল।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















