চট্টগ্রাম নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬৩ বিদেশির প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে প্রত্যেকের ২ করে […]