চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানিরহাট-কাউখালী সড়কের সাহেবনগর এলাকায় আবারও ইটবোঝায় ভারী ট্রাকসহ বেইলিসেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে করে কাউখালী সদরের সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে। এর আগে গত শনিবার দুপুরে অতিরিক্ত ইটবোঝায় ট্রাক বেইলিসেতু পার হতে গিয়ে পাটাতনসহ ধসে একদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় ইটবোঝাই ভারী ট্রাক সাহেবনগর এলাকার সেতুটি পারাপার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে পৌঁছামাত্র বিকট শব্দে স্টিলের […]