চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী আসাদুজ্জামান

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী আসাদুজ্জামান

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬ | ৩:১৯ অপরাহ্ণ

মাদক আস্তানায় অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে তিনি তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেছেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেভাবেই তারা অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার মান এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট