একটি চিঠি কতটা শক্তিশালী হতে পারে, তার অসাধারণ উদাহরণ পাওয়া যায় দেড়শ বছরেরও বেশি আগের এক ঘটনায়। ১৮৬০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ১১ বছরের কিশোরী গ্রেস বেডেল চিঠি লিখেছিল আব্রাহাম লিঙ্কনকে। ছোট্ট মেয়েটির পরামর্শ ছিল-লিঙ্কন যদি দাড়ি রাখেন, তাহলে তাকে আরও ভালো দেখাবে এবং নির্বাচনে জিততেও সুবিধা হবে। লিঙ্কন চিঠিটির উত্তর দিয়েছিলেন। তবে দাড়ি রাখবেন কি না, তা জানাননি। কিন্তু প্রায় এক মাস পর তার মুখে দেখা গেল সেই বিখ্যাত গালভরা দাড়ি। পরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ১৮৬১ […]