চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৬ | ১১:০৭ পূর্বাহ্ণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
 
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়।
 
গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট