চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভাষার ব্যবহার ও কথোপকথনের শিষ্টাচার নিয়ে সিআইইউতে গবেষণা সিম্পোজিয়া

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৪:৫১ অপরাহ্ণ

শিক্ষার্থীদের দৈনন্দিন কথোপকথনে ভাষার ব্যবহার, পারস্পরিক সৌজন্যবোধ এবং যোগাযোগের ধরন নিয়ে গবেষণার বিষয়বস্তু তুলে ধরতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে গবেষণাবিষয়ক আলোচনা।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (স্ল্যাস) উদ্যোগে আয়োজিত ‘স্ল্যাস রিসার্চ সিম্পোজিয়া’র অংশ হিসেবে সম্প্রতি ইংরেজি বিভাগে এ আলোচনার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ‘টার্ন-টেকিং অ্যান্ড পোলাইটনেস ইন ইনফরমাল স্টুডেন্ট কনভারসেশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রভাষক তাফরিহা তারান্নুম সেঁজুতি। তাঁর উপস্থাপনায় শিক্ষার্থীদের কথোপকথনে পালাক্রমে কথা বলার কৌশল, পারস্পরিক সৌজন্যবোধ এবং ভাষার যথাযথ ব্যবহারের গুরুত্ব উঠে আসে। এসময় বিভাগের শিক্ষকবৃন্দ এবং স্নাতক পর্যায়ের শেষ সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রবন্ধ উপস্থাপনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিষয়টির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। গঠনমূলক আলোচনা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সেশনটি সফলভাবে সম্পন্ন হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন