চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ণ

মার্কিন ভিজিটর ভিসা ব্যবহারের নিয়ম মেনে চলার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। ভিসা আবেদনকারীর উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার সন্দেহ থাকলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস। 
 
 
সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।
 
 
দূতাবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভিসা প্রার্থীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ জাগলে সেই আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।
 
 
 
সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। এতে আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট