জি-৭ সম্মেলনের প্রথম দিনে জার্মান চ্যান্সেলর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দেন। সম্মেলনে ইউক্রেন ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। জি-সেভেন সম্মেলনের প্রথম দিনে এ উপহার দেন তিনি।
রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারায় জার্মানি। তার একদিন পরেই ফ্রান্সে শুরু হলো জাপান, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র- এই সাত দেশের জোট জি-সেভেন-এর সম্মেলন।
এবারের সম্মেলনে ইউক্রেন ও ইরান ইস্যুতে মতপার্থক্য সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের সাথে দূরত্ব কমানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে
পূর্বকােণ/আদর/পারভেজ

















