চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২১ | ৩:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। আগামীকাল রবিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে থেকে চলবে অভ্যন্তরীণ সব রুটের বাস।

আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে এই সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক সমিতি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘রবিবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলবে। সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিয়ে, রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে একটি পক্ষ। সে জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট