ভোলার সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর গির্জা এবং মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে নগর পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে মন্দির এবং গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগর পুলিশ সূত্রে জানা যায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর মন্দির এবং গির্জাগুলোতে বাড়তি পুলিশ টহল জোরদার করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ মহসীন জানান ভোলার ঘটনার পর কোতোয়ালি এলাকার মন্দির এবং গির্জাগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।


















