বাংলাদেশ তাঁতী লীগ মহানগরীর ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার সকাল ১১টায় নগরীর জেএম সেন হল মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উদ্বোধক থাকবেন তাঁতী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মহানগর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও মহানগর আ. লীগের সা. সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রধান বক্তা থাকবেন তাঁতী লীগের সা. সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। সকল নেতা-কর্মীদের উপস্থিত থেকে সম্মেলন সফল করার অনুরোধ জানিয়েছেন মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নুরুল আমিন মানিক ও সদস্যসচিব রত্নাকর দাশ টুনু।-বিজ্ঞপ্তি


















