অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সুলভ মূল্যে ডিম বিক্রয় কর্মসূচির দ্বিতীয় দিনে পৌর সদরের শহীদ মিনার চত্বরে সাড়ে ৩ হাজার ডিম বিক্রি করেছেন উপজেলা প্রশাসন। এর আগে গত মঙ্গলবার ১৪০ টাকা ডজন মূল্যে কানুনগোপাড়া মোড়ে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা। এতে সাড়া পড়েছে ক্রেতাদের মাঝে। উপজেলা সদরের কয়েকটি বাজার ঘুরে দেখা […]