চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে ৮টি ইটভাটা বন্ধ করল প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি

১৩ মার্চ, ২০২৫ | ৩:১২ অপরাহ্ণ

হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়িতে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকে শুরু হওয়া অভিযানে দুপুর পর্যন্ত মাটিরাঙা ও সদর উপজেলার ৮টি ইট ভাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। এর মধ্যে মাটিরাঙা উপজেলার তিন ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। সদরের ৫টি ইট ভাটার সামনের বন্ধ ঘোষণার ব্যানার টাঙিয়ে দেয় প্রশাসন।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সকল অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। দিনব্যাপী অভিযানে সব ইটভাটা বন্ধ করা হবে।

 

এর আগে খাগড়াছড়ি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটাগুলোকে একাধিকবার বন্ধ ও জরিমানার ঘটনা ঘটলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয় প্রশাসন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট