চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে প্রায় এক ঘণ্টা ব্যাপী তাণ্ডব চলে পার্কে। দুস্কৃতকারীদের হামলায় দর্শনার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া লাখ লাখ টাকার সম্পদহানি হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে বি.এম ডিপোতে যাতায়াতকারী কয়েকটি পণ্যবাহী লরি সিগনাল অমান্য করে যানজট সৃষ্টি করার জের ধরে পার্কের […]