চট্টগ্রামের পটিয়ায় তাসমিন আক্তার (১৪) নামে এক কিশোরী বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত তাসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার বাসিন্দা সোনালীর মেয়ে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া পৌর সদরের পোস্ট অফিসের আলমগীরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের বড় বোন জানান, তিনি তার সংসার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করেছেন। তার ছোট বোন তাসমিন আক্তার গত ১৫ দিন আগে বেড়াতে আসেন। এরমধ্যেই হাঈদগাঁও এলাকার […]