চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে গিয়ে নিখোঁজ নানি শাহানু বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো খোঁজ মেলেনি নাতনি মুনতাহার (৭)। সোমবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট সানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে নানি হাসনু বেগম নাতনি মুনতাহাকে খালে গোসল করাতে নিয়ে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে ডুবে যায়। […]