চট্টগ্রামের ফটিকছড়িতে একটি গাছ থেকে মো. হাসান প্রকাশ ইমন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত ইমন ওই এলাকার বেরইন্নে বাপের বাড়ির ফকির আহমদের ছেলে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হালদার পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ইমন ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় না ফিরলে তার স্ত্রী বাড়ির চারিদিকে ও আত্মীয়-স্বজনের […]