কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একাধিক ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক দালালকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে এভারগ্রিন হাসপাতালকে ৫০ হাজার, ল্যাব হাউজ প্যাথলজিকে […]