বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধলাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে মাদকের বড় এই চালানটি ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টার দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হতে দেখে বিজিবি। সীমান্ত রক্ষাকারী বাহিনীর অবস্থান টের পেয়ে কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায় মাদককারবারিরা। পরে […]