চট্টগ্রামের পটিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মোকাম্মেল হক তালুকদার (৪৯), মো. আরাফাত (২৬) ও খাইরুল ইসলাম মুন্না (২৭)। পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুলাই পটিয়া থানায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদারকে পূর্ব আশিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। […]