চট্টগ্রামের সাতকানিয়ায় শাহীন আক্তার (২৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীন আক্তার উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ কাজীরখীল এলাকার কাঠমিস্ত্রী আবু তাহেরের কন্যা। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। তবে নিহতের স্বামী জামাল হোসেন অভিযোগটি অস্বীকার করেছেন। নিহতের বড় বোনের স্বামী নোমান হোসেন বলেন, শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ […]