
চট্টগ্রামের হাটহাজারীতে মো. জাফর (৬০) নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টায় চৌধুরীহাট এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, জাফর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকার রিয়াজুদ্দিনের বাড়ির বাসিন্দা।
পূর্বকোণ/এএইচ