কক্সবাজারের পেকুয়ায় ভোলা খালের জেগে উঠা চরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার বারবাকিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম। অভিযানে ভোলা খালের চর এলাকার বারবাকিয়া বাজার অংশে অবৈধভাবে নির্মাণাধীন একটি পাকা দোকান ঘর গুড়িয়ে দেওয়া হয়। ভূমি অফিসের উপ-সহকারী আফছার কামাল জানান, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার সৌদি প্রবাসী আবদুল শুক্কুর ভোলা খালের জায়গা দখল করে দোকান […]