চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী এলাকার পাহাড়ি এলাকা থেকে ৬ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলো- বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার মুনিসির ছেলে লুকুম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), […]