
চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- মো. শাহাদাত হোসেন, মো. সুমন, মো. আরিফ ও মো. শওকত।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফতেপুর ইউনিয়ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, নেশাগ্রস্ত অবস্থায় ৪ ব্যক্তি এলাকার শৃঙ্খলা নষ্ট এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জনকে ৪০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পূর্বকোণ/এএইচসি/এএইচ