রেললাইনের দুই পাশে কোথাও তালের বীজ, আবার কোথাও লাগানো হয়েছে খেজুরের চারা। কারো অনুদান নয়। নিজের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে এ কাজটি করে যাচ্ছেন সাতকানিয়ার বড়ুয়া পাড়ার বাসিন্দা মলিন কান্তি বড়ুয়া। মলিন বড়ুয়া বিগত তিন বছরে ধরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া অংশে প্রায় সাড়ে পাঁচ হাজার বীজ লাগিয়েছেন। দোহাজারী থেকে সাতকানিয়া রেল স্টেশন পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রেললাইনের দু’পাশে চারা লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন মলিন। গত সোমবার সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার তেমুহনী থেকে ঢেমশা গ্রাম পর্যন্ত রেললাইনের দু’পাশে বেড়ে উঠেছে […]