চট্টগ্রামের মিরসরাইয়ে একটি নতুন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল নিজামপুর রেল স্টেশন এলাকায় মো. বেলাল হোসেনের একটি নতুন বাড়ির নির্মাণ কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলে তিনি ভারসাম্য রক্ষায় বিদ্যুতের তার জড়িয়ে ধরেন। এতে বিদ্যুতের […]