চট্টগ্রাম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

‎রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
‎নিহত আমির শরীফ

‎রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৭ এপ্রিল, ২০২৬ | ১১:০৪ পূর্বাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি মাঠ থেকে পানি সেচ দিয়ে বাড়ি ফেরার পাথে বজ্রপাতে মো. আমির শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পৌরসভার শান্তিনিকেতন ব্রম্মোত্তর গুমাইনিলের পাশে যাত্রী ছাউনি এলাকায় এ ঘটনা ঘটে।

 

‎নিহত আমির শরীফ (৬২) পৌরসভার ৬নং ওয়ার্ডের শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টার বাড়ির মৃত লেদু হাজীর ছেলে।

 

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। ঘটনার দিন বিকেলে ছেলেসহ তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। ‎তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে তাকে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

 

‎এ বিষয়ে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার বিষয়ে জানেনা বলে নিশ্চিত করেন।

পূর্বকোণ/ইবনুর/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট