চট্টগ্রাম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক দোকানি নিহত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মুহাম্মদ শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। সাতাকানিয়া রাস্তার মাথা এলাকায় তার একটি চায়ের দোকান ছিল।

 

জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কিছু মুখোশধারী সন্ত্রাসী নিহত শাহাদতকে অর্তকিত মারধর শুরু করে। মারধর করে হামলাকারীর পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গতকাল রবিবার রাত ১১টার দিকে মুখোশধারী কিছু লোকের হামলায় শাহাদাত নামে এক যুবকের নিহত হয়েছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং কী কারণে হামলা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট