কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়া মা কোহিনূর আকতারের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের সাধারণ মানুষের ব্যবহৃত লিফটের নিচের গর্ত থেকে তার পচন ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হাসপাতালের লিফট এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পরিচ্ছন্নতাকর্মীরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে লিফটের নিচের গর্তে একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ […]