বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৭/১৮ বছরের ত্যাগের প্রতিদান দিতে হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। মনে রাখতে হবে বিএনপি হচ্ছে দেশের গণতন্ত্রের ধারক ও বাহক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিএনপি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি। তিনি গত ৭ ফেব্রুয়ারি ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা […]