চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় আসামি জুবায়েরকে গ্রেপ্তার করেছে (২০) পুলিশ। গ্রেপ্তার জুবায়ের উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিন্দু পাড়া এলাকার জয়নালের ছেলে।
রবিবার (১৭ মে) দুপুরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ধর্ষণের ঘটনায় ৭ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা অভিযুক্ত ৫ নম্বর আসামি জুবায়েরকে নগরীর চান্দগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত বাকি দুই আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
পূর্বকোণ/পিআর
















