চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২০ মে, ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনে ছাদ ঢালাইয়ে সময় এ ঘটনা ঘটেছে।

নিহত আনোয়ার হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট ভাড়াবাসায় থাকতেন।

জানা গেছে, ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ঢালাই মেশিন গোছানোর সময় আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বলেন, রাতে বিদ্যুৎস্পষ্ট আনোয়ার হোসেনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

পূর্বকোণ/পূজন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট