চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হালদায় ৯১ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২৬ | ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে আবারও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাউজান উপজেলার সিপাহির ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

এই পর্যন্ত সবমিলিয়ে প্রায় ৮ বছরে হালদা নদী থেকে প্রায় ৪৯টি ডলফিনের মৃতদের পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক শফিকুল ইসলাম। তিনি বলেন, হালদা নদীর রাউজান অংশ থেকে স্থানীয়দের সহযোগিতায় মৃত ডলফিন মাছটি উদ্ধার করা হয়। ওজন প্রায় ৯১ কেজি।

তিনি জানান, ৭০ শতাংশ ডলফিনের মৃত্যু হয় কারেন্ট জালের কারণে। আর কিছু ডলফিনের মৃত্যু হয় নদীতে খাবার সংকট ও মারাত্মক নদী দূষণ এবং বয়সের কারণে।

তবে হালদা মঙ্গলবার মৃত ডলফিনের শরীরে কোনো আঘাত ছিল না। তাই এটির মৃত্যুর প্রধান কারণ হয়ত বয়সের কারণে অথবা খাবার সংকট ডলফিনটির মৃত্যু হয়েছে।

মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট