কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ট্র্যাক্টরের গরম পানিতে ঝলসে যাওয়া কিশোর ট্রাক্টর চালক মুহাম্মদ সজীবের (১৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সজীব রাজাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাঝিরপাড়া এলাকার দিনমজুর কায়সারের ছেলে। স্থানীয়ভাবে সে একজন ট্র্যাক্টর চালক হিসেবে পরিচিত ছিল। দৈনিক বেতনে শ্রমিক হিসেবে ট্র্যাক্টর চালিয়ে পরিবারকে সহায়তা করত কিশোর সজীব।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ধান মাড়াইয়ে ব্যবহৃত ট্র্যাক্টরের মেশিনে পানি ঢালার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সজীবের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার তার মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর
















