কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৪ মে) রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
সোমবার(২৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং নয়া পাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে এই ইয়াবাগুলো জব্দ করা হয়।
তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত বোটটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সাব্বির আলম সুজন আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















