কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় কক্সবাজারগামী বলাকা পরিবহনের বাস ও সবজি ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুইজন হলেন- টমটম চালক মগনামার ওসমান ও কুতুবদিয়ার তরকারি ব্যবসায়ী আবুল ফয়েজ। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে পেকুয়া-মগনামা বানৌজা সাবমেরিন সড়কের মগনামা বাজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকালে মগনামা থেকে যাত্রী নিয়ে মগনামা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলাকা পরিবহনের (মুন্সিগঞ্জ – জ ১১-০০৫৯) একটি বাস। বাসটি মগনামা বাজার পাড়া স্টেশনে পৌঁছলে […]