কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রবিবার (৩১ মে) বিকেলে উপজেলার দমদমিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি দেলোয়ার হোসাইন (৩৬) একই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম সাতঘরিয়াপাড়ার (কাছারপাড়া) নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব- ১৫ মিডিয়া কর্মকর্তা আ.ম. ফারুক। তিনি বলেন, রবিবার বিকেল ৩ টার দিকে র্যাব-১৫ এবং সিপিসি-১ টেকনাফ আভিযানিক দল দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, রামু থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত দেলোয়ারকে ৫ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন তিনি।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















