চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সন্দ্বীপে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সন্দ্বীপে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সন্দ্বীপ সংবাদদাতা |

৩১ মে, ২০২৬ | ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে নিখোঁজের একদিন পর কচুখেত থেকে উদ্ধার করা হয়েছে শিশুর মরদেহ। আজ রবিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান হাজীর বাড়ি এলাকায় এই  ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ফরহাদের ছেলে গত শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার পর­­­­­ থেকে নিখোঁজ ছিল।

 

সন্দ্বীপ থানা পুলিশ জানায়, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে  মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

পূর্বকোণ/পুষ্প/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট