রাঙামাটির কাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম কলাবাগান এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৯টায় রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন প্রাণিটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা রাত ১০ টার দিকে এসে প্রাণিটিকে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকোপার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন। […]