চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারের সুকান্ত হত্যা আসামি মইগ্যা হাসেম র‍্যাবের জালে

কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন: আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

৪ জুলাই, ২০২৬ | ৩:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের সমিতিপাড়ার আলোচিত কিশোর সুকান্ত (১৫) হত্যার পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেমকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

শুক্রবার (৩ জুলাই) কক্সবাজার সদরের লাবনী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার মৃত নুর আহমদের ছেলে।

শনিবার (৪ জুলাই) র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে সুকান্ত নামে সেলুন কর্মীকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সে মারা যায়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন হাসেম।

জানা গেছে, হাসেমের বিরুদ্ধে এলাকায় মাদক চোরাচালানেরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার হাসেমকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট