চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ভূজপুর সংবাদদাতা

৩ জুলাই, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ভুক্তভোগী ব্যবসায়ী লিটন দাশ জানান, রাত ৮টার দিকে আমাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই।

 

স্থানীয় ইউপি সদস্য আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে ব্যবসায়ী লিটনের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি জানান, কে বা কারা এই গুলি করেছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

 

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, পুলিশের একটি টিম ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং আমাদের আরও একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট