কক্সবাজারে ১১ লাখ টাকা, ৩২ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনার ১৭ দিন পর ১ লাখ টাকা ও ১৬.৪৭ ভরি স্বর্ণসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের ঘোনাপাড়া এলাকার রমযান আলীর ছেলে জাহেদ (২৭), ঈদগাঁও সওদাগরপাড়া এলাকার নুর আলমের ছেলে মো. রাসেল (২৪), রামু রাজারকুল এলাকার খেতিস ধরের ছেলে রবি ধর (৩৫) ও চৌফলদন্ডি মাইজপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে ফাহাদ (৩০)। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, গত ২৩ জুন বিকালে শহরের […]