চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম আশা (৫১) নামে এক মহিলাকে দা-ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাশেদা উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনারপাড়ার নুরুল ইসলামের স্ত্রী। রবিবার (৯ জুলাই) রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার (১০ জুলাই) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। নিহতের ভাসুরের ছেলে মো. নাছির উদ্দিন জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে হয়ত কারো সাথে বিরোধের জেরে হত্যা করা হয়েছে। আর আগের রাতে […]